ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা ও জাল টাকাসহ মো. শাহাবুদ্দিন নামে আন্তঃজেলা মাদক ও জাল টাকার চিহ্নিত এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনায় লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। আটককৃত শাহাবুদ্দিন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স মোটরসাইকেলযোগে জরুরি ডিউটি ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের ওই ফোর্সের সদস্যরা উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন পাকা ভবন সংলগ্ন কাঁচা সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন (৪২)। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের একপর্যায় তার কাছে ইয়াবা ট্যাবলেট এবং জাল টাকা রয়েছে বলে স্বীকার করেন শাহাবুদ্দিন।

তিনি বলেন, এরপর আটককৃত মো. শাহাবুদ্দিনের শরীর তল্লাশি চালিয়ে ৩৪ হাজার টাকার জাল নোট ও নীল রঙের বায়ুরোধক জিপারের মধ্য থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসার নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন, একটি অপ্পো মোবাইল, ইসলামি ব্যাংকের একটি ডেভিট কার্ড এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত শাহাবুদ্দিন আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটকের পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিশেষ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এরআগেও ভোলা জেলার বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক

আপডেট : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬