ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে দুইদিনের ভোগান্তির পর তেল সরবরাহ, রাতেই পাম্পে ক্রেতাদের ঢল লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। চরফ্যাশনে বজলু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই লালমোহনে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা বিতরণ দক্ষিণ আইচায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ট্রলারডুবি — জেলে নিহত, মৃত্যু বাবার লাশ পুলুটে বেদে  তীরে টেনে আনল দুই ছেলে লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সরকারি বরাদ্ধ থাকলেও লালমোহনে তেল পাচ্ছে না ডিলার লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৯:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোগ প্রতিরোধ, জীবনীশক্তি ও শরীরের বাড়বৃদ্ধিতে সহায়তা করে বলে ভিটামিনের খুব কদর। সেই অনুপাতে মিনারেল নিয়ে সচেতনতা একটু কম। কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিতে ভিটামিন আর মিনারেল একসঙ্গে কাজ করে। অনেক ক্ষেত্রেই একটি ছাড়া অপরটির সুফল পাওয়া কঠিন। নীরোগ থাকা, হাড়-দাঁত-চুল মজবুত ও মসৃণ করা, হরমোনের ভারসাম্য বজায় রাখা, হৃদ্স্পন্দন স্বাভাবিক রাখায় মিনারেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ঠিক সময়ে পুষ্টিকর খাবার খেলে শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হয় না। কিন্তু প্রয়োজনীয় পরিমাণে স্বাস্থ্যকর খাবারটুকু খেতে মহিলাদের যেন অনীহা! তাই মিনারেলের অভাব জনিত নানা সমস্যা তাঁদের ভোগায়। নিয়ম মেনে খনিজে ভরা খাবার খেলেই শরীর ফিট থাকবে। ত্বক উজ্জ্বল থাকবে।

সুস্থ থাকতে ষোলোটা অপরিহার্য খনিজ বা এসেনশিয়াল মিনারেল জরুরি। মেয়েদের জন্য ভীষণ জরুরি ন’টি মিনারেল— ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সোডিয়াম, আয়োডিন, তামা। এর মধ্যে ক্যালশিয়ামের সঙ্গে মেয়েদের বন্ধুত্ব খুবই গভীর। কারণ, এই খনিজ অস্টিয়োপোরোসিস ঠেকায়। পুষ্টিবিদ সুবর্ণা রায়চৌধুরী বলছেন, ‘‘দাঁত আর হাড়ের মধ্যে ক্যালশিয়াম থাকে। কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কারণে মেয়েরা ৩৫ পেরোলেই অস্থিসন্ধির ক্যালশিয়াম ডিপোজ়িট ক্ষয় হয়। ফলে তখন থেকেই হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়। সময়ে ব্যবস্থা না নিলে বেশি বয়সে স্বাভাবিক ভাবে হাঁটাই যায় না। পুরুষদের চেয়ে মহিলারাই বয়সকালে হাঁটুর যন্ত্রণা, হাড়ের ব্যথায় বেশি নাজেহাল থাকেন। খুঁড়িয়ে হাঁটেন। অল্প আঘাতেই হাড় ভাঙছে, দাঁত নড়ছে বলে অভিযোগ করেন। বয়স থাকতেই ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার খেয়ে এই ক্ষয় সামাল দিন। হাড়-দাঁতের বৃদ্ধি ছাড়াও ক্যালশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ, স্নায়ুক্ষমতা, রক্ত তঞ্চন, পেশি স্বাস্থ্যের দিকেও নজর রাখে। ক্যালরি বার্ন করে শরীর ছিপছিপে রাখে। দুধ, দই, পনির, ব্রকোলি, দানাশস্য ক্যালশিয়ামের ভাণ্ডার।’

শরীরে ক্যালশিয়াম আত্তীকরণে সাহায্য করে ম্যাগনেশিয়াম। তা ছাড়া ম্যাগনেশিয়াম মাথাব্যথা, অনিদ্রা, ঘুমঘুম বা খিটখিটে ভাব দূর করে। চামড়ায় ভাঁজ পড়তেও দেয় না। সবুজ আনাজপতি, ডাল, ব্রাউন রাইস, বাদাম, চকলেটে ম্যাগনেশিয়াম ঠাসা।

অস্টিয়োপোরোসিস রুখতে, হাড় শক্ত রাখতে ফসফরাসও দরকার। ডিমের কুসুম, বাদাম, শুকনো ফলে এ খনিজ অঢেল।

ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরে ছড়িয়ে দেয় লোহিত রক্তকণিকা। সেগুলিই তৈরি করে আয়রন। ঋতুচক্রের সময়ে মেয়েদের শরীর থেকে আয়রন বার হওয়ার প্রবণতা থাকে। মহিলাদের অ্যানিমিয়া হওয়ার সেটি অন্যতম কারণ। এ রোগের লক্ষণ চোখমুখ বসে যাওয়া, চুল ঝরা, ক্লান্তি। এমন লক্ষণ দেখা দিলে আয়রনের মাত্রা কমেছে কি না, খোঁজ নিন। প্রাপ্তবয়স্ক নারীর খাদ্যতালিকায় দিনে ১৮ মিলিগ্রাম লৌহজাতীয় উপাদান থাকা জরুরি। পালং শাক, থোড়, মোচা, বাঁধাকপির সঙ্গে খান মাছ-মাংস, মেটে। কিউয়ি, জাম জাতীয় ফলেও প্রচুর আয়রন থাকে। সঙ্গে রাখুন ভিটামিন সি ভরপুর খাবার (টম্যাটো, লেবু, লঙ্কা, পেয়ারা)। ভিটামিন সি আয়রনের ‘এনহ্যান্সার’। আয়রনকে দ্রুত দেহের কাজে লাগাতে সাহায্য করে। রক্তকণিকা তৈরিতে তামাও জরুরি। বাদাম, বিনস, আলু, কোকোয় কপার পাবেন।মুসুর ডালেও প্রচুর জ়িঙ্ক থাকে। রসুন, মাশরুম, ডিম, দুগ্ধজাতীয় খাবারেও রোজকার প্রয়োজন মেটানোর মতো জ়িঙ্ক পাবেন। জ়িঙ্কের অভাবে ডায়রিয়া হয়। অবসাদ আসে, খিদে কমে যায়।

থাইরয়েড গ্ল্যান্ডের রোগ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে নিয়ন্ত্রণ করে আয়োডিন। ফলে ওজন ঠিক রাখতে এর গুরুত্ব অশেষ।

শরীরে জলের ভারসাম্য রক্ষা, পেশি সঙ্কোচন রোধ, হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা ঠিক রাখার মতো জীবনদায়ী কাজ করে পটাশিয়াম। শুকনো ফল, ডাবের জলে এই মিনারেল ভাল পরিমাণে পাবেন। তেমনই গুরুত্বপূর্ণ আয়োডাইজ়ড নুন বা সোডিয়াম। নুন, ক্যানড খাবার, সামুদ্রিক মাছে এই খনিজ থাকে। এর মাত্রা ঠিক না থাকলে মাথাব্যথা বা ঘোরা, ঝিমঝিম লাগার মতো বিপজ্জনক উপসর্গ দেখা দেয়। হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য রক্ষায়, ক্যানসার রুখতে, মানসিক ভাবে সুস্থ থাকতে সেলেনিয়াম কার্যকরী। টুনা জাতীয় সামুদ্রিক মাছ, মেটে, মুরগির মাংসে সেলেনিয়াম ভরপুর।

• ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের চাহিদা বাড়বে। এতে বাচ্চার হাড় পেশি মজবুত হয়।

• আয়রন ট্যাবলেট খেতে হয়। এতে অ্যানিমিয়ার ভয় থাকে না।

• আয়োডিন সমৃদ্ধ খাবার খান। শিশুর মস্তিষ্ক সুগঠিত হবে।

বিভিন্ন পুষ্টি উপাদান আপনাকে সুস্থ সুন্দর কর্মক্ষম রাখতে সাহায্য করে। কাজেই, বয়স ও লিঙ্গভেদে নিজের শরীরের প্রয়োজন জেনে নিয়ে ভিটামিন মিনারেলে ভরা, সম্পূর্ণ আহারের অভ্যেস গড়ে তুলুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

আপডেট : ০৯:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯