ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চরফ্যাসন রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুলের শতভাগ সাফল্য ১৪ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হলেন চরফ্যাশনের নবীন লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চরফ্যাশনে এইচএসসি পরিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর,টিয়ারগ্যাস নিক্ষেপ  লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাখি মেরে পৌচাশিক আনন্দ পান লালমোহনের জামাল চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট

আমি এখন কি খাবো? সংসার কিভাবে চালাবো?

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৯:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৮৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার প্রায় সাথে সাথেই ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে রাজধানী সুপার মার্কেটের আগুন। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এ সময় ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়। মার্কেটের ব্যবসায়ীদের তীব্র আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

মার্কেটের কাপড়ের ব্যবসায়ী সাজেদা বেগম কান্না জড়িত কণ্ঠে সংবাদিকের কাছে বলেন, আগুনে আমার রুটি রুজি পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বামী বেঁচে নেই। দুই ছেলের পড়া লেখার খরচ এই দোকান থেকে বহন করতাম। আমার প্রায় ৪/৫ লাখ টাকার কাপড় ছিলো দোকানে। সব পুড়ে ছাই। আমি এখন কি খাবো? সংসার কিভাবে চালাবো। সাজেদা বেগমের মতো অনেকেই বলছেন, তাদের রুজি রুটি সব পুড়ে ছাই। প্রথমে একটি, দুটি করে পুড়তে পুড়তে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে চোখের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোতলার একটি ইউনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ছুটোছুটি শুরু করি। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে মার্কেটের অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। জানা গেছে, মার্কেটটি মূলত টিনশেডের। এখানে পোশাক, প্রসাধনী সামগ্রী, নিত্যপণ্য, জুয়েলারিসহ বিভিন্ন রকমের সামগ্রীর দোকান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

আমি এখন কি খাবো? সংসার কিভাবে চালাবো?

আপডেট : ০৯:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯