ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন থানা থেকে বদলি হওয়ায় লালমোহন ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার হলরুমে বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামি সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল হকের সভাপতিত্বে এবং ইসলামি মডেল একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন খান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের পর অতিথিবৃন্দ ওসিকে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম গত এক বছরেরও অধিক সময় লালমোহন থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং লালমোহনে আইনশৃঙ্খলা, নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন।

উল্লেখ, ২০২৪ সালের ১৪ অক্টোবর লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি তাকে লালমোহন থানা থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় বদলি করা হয়েছে। লালমোহন থানায় এক বছরের মধ্যে তিনি তার নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বীকৃতি হিসেবে ভোলা জেলার ছয়বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

আপডেট : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫