ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

কর্তারহাট সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩৫২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে তজুমদ্দিন ও ডাওরী এলাকা থেকে জাল ও লোকজন এনে ওই পুকুরে মাছ ধরা হয়। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার জসিম মৃধা ও হিসাবরক্ষক ওমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অংশ নেন এবং পুকুর থেকে প্রায় চার মণ মাছ ধরে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন পুকুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাছ ধরা আইন ও বিধিমালার পরিপন্থী। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন, সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ভোগদখলের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন বলেন, “ এ ব্যাপারে আমি কিছুই জানি না।”

এ ঘটনার ব্যাপারে জসিম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চরফ্যাশস যাইতে ছিলাম। যাওযার সময় দেখি পুকুরে মাছ ধরছে তখন সেখান থেকে আমি দুইটি কাতল মাছ নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কর্তারহাট সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ

আপডেট : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫