ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

‘কিংবদন্তির কথা বলছি’ মুহিউদ্দিন খান রহ.-এর বর্ণাঢ্য জীবনের গল্পভাষ্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ ৬৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ লেখক আহামাদ সাব্বির রচিত ‘কিংবদন্তির কথা বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে এ মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

লেখক ইমরান রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত ছিলেন, লেখক ও অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক, লেখক ও সম্পাদক আবদুল্লাহ আল মাসউদ, তরুণ অনুবাদক মানসূর আহমাদ, ইফতেখার জামিল, সালমান মোহাম্মাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজকের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, ‘কিংবদন্তির কথা বলছি’ বইয়ের লেখক আহমাদ সাব্বির৷ স্বাগত বক্তব্যে তিনি নাশাত পাবলিকেশনের মতন একটি নতুন প্রকাশনের আহ্বানে এতো মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নাশাত পাবলিকেশন ও লেখকের এগিয়ে চলার পথে তারা এভাবেই পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ‘কিংবদন্তির কথা বলছি’ মাওলানা মুহিউদ্দিন খান রহ.-এর বর্ণাঢ্য জীবনের গল্পভাষ্য৷ অনুষ্ঠিত আড্ডায় আলোচকরা মাওলানা খানের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন।

সবশেষে লেখক নিজেকে উপস্থিত করেন পাঠকের কাঠগড়ায়৷ তারা বইটি সম্পর্কে লেখককে নানা ধরনের প্রশ্ন করেন এবং তিনি সেসব প্রশ্নের গোছালো উত্তর প্রদান করেন৷

লেখক আহমাদ সাব্বিরের সাথে পাঠকের আলাপচারিতার মূল বক্তব্য ছিল— ইসলামকে উপজীব্য করে এ দেশে যারা বাংলা ভাষায় লেখালেখির চর্চা করে যাচ্ছেন তাদের পেছনে মাওলানা খানের অনস্বীকার্য অবদান রয়েছে; দায় রয়েছে৷ সেই দায় থেকেই এবং তার প্রতি হৃদয়ের সুপ্ত ভালোবাসা থেকেই প্রথম কাজটি মাওলানা খানকে নিয়ে করা৷ তা ছাড়া নতুন প্রজন্মের কাছে তার বর্ণাঢ্য জীবন কিছুটা নতুন ও আধুনিক আঙ্গিকে উপস্থাপন করাও এ গ্রন্থের উদ্দেশ্য৷

মাওলানা খান যে বিস্তৃত জীবন কাটিয়ে গেছেন সেটা নিয়ে লিখলে তো হাজার পৃষ্ঠা হবার কথা— পাঠকের এমন এক প্রশ্নের জবাবে লেখক বলেন, অবশ্যই৷ তবে আমি লেখকের সংগ্রামী জীবনের প্রারম্ভিকতার ওপর মূল ফোকাস রেখেছি৷ আর তা ছাড়া এটাতো একটি সূচনা মাত্র৷ আমি বিশ্বাস করি আমার এ কাজে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে কোন তরুণ তাকে নিয়ে হাজার পৃষ্ঠার গ্রন্থ রচনা করবেন এবং সেটা হবারও৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

‘কিংবদন্তির কথা বলছি’ মুহিউদ্দিন খান রহ.-এর বর্ণাঢ্য জীবনের গল্পভাষ্য

আপডেট : ০৫:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯