ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জিসাসের লৌহজং উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এমপি আব্দুস সালাম আজাদের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১১২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টে ট্রেনটি লাইনচ্যুত হয়।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর সোয়া ১টার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টে ঢোকার সময় দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ভৈরব রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের চাকা উদ্ধারের কাজ শুরু করেছে।

এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়েছে। ময়মনসিংহ থেকে আসা একটি লোকাল ট্রেন কুলিয়ারচর স্টেশনে থেমে আছে।

ভৈরব রেলওয়ের প্রকৌশলী জিসান দত্ত জানান, ট্রেনের চাকা উদ্ধার করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে না। স্থানীয়ভাবে আমরা এক/দেড় ঘণ্টার মধ্য লাইনচ্যুত চাকা উদ্ধার করতে পারব। এরপরই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কিশোরগঞ্জে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯