ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৪৮৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
‘‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’’ স্লোগানে ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া ২০০ এর সার্বিক তত্ত্বাবধানে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষ্যে ৪ পর্বের অনুষ্ঠানসূচি, আলোচনা সভা, ইফতার মাহফিল, স্মৃতিচারণ, স্মারক পাঠ, অনুভূতি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অত্র বিদ্যালয়ের ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল হকের সভাপতিত্বে এবং সাইফুল রিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্ধন ফাউন্ডেশনের সভাপতি কাজি কবির হোসেন, স্মারক পাঠ করেন মো. জসিম উদ্দিন, ক্রম বিকাশ, স্মারক পাঠ করেন লিয়াকত হোসেন সুজন, স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট বশির উল্যাহ, নজরুল ইসলাম জামাল।

উল্লেখ্য, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ প্রায় ৮০ বছর সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়। আট দশকের সভ্যতা ও সমৃদ্ধির এক জীবন্ত বাতিঘর। অনগ্রসর জনপদকে আলোকিত করার যে মহান ব্রত নিয়ে এর পথচলা শুরু হয়েছিল, আজ তা পূর্ণতায় ভাস্কর। অতীতের গৌরব ও বর্তমানের নিষ্ঠা নিয়ে এই বিদ্যাপীঠ আগামী প্রজন্মের হৃদয়ে জ্ঞানের মশাল জ্বেলে যাবে অনন্তকাল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

আপডেট : ১১:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬