ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাখি মেরে পৌচাশিক আনন্দ পান লালমোহনের জামাল চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত  বাস মালিক সমিতির হয়রানি বন্ধে লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরফ্যাশনে নজরুল বর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

চরফ্যাশনে গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

নাজমুল খান সুজন
  • আপডেট : ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলারর চরফ্যাশনে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন এক ব্যক্তি। আত্মরক্ষার্থে ওই নারী ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

‎শুক্রবার (২৯ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই এলাকার মজিদ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান বলে জানা গেছে।

‎ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে তিনি বসতঘরের রান্নাঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। পরে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর। তিনি জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। আহত অবস্থায় অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

আপডেট : ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬