চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবার কে অর্থ সহায়তা প্রদান
- আপডেট : ০৬:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে গত (১৬ মার্চ) দিবাগত রাতে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর মুখে হাসি ফোটালেন চরফ্যাশন উপজেলা প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বেড়িবাঁধের তীরে সরেজমিনে পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগর অর্থ সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, নজরুল ইউনিয়নে ৫টি পরিবার ঝড়ের তাণ্ডবে ঘর হারিয়েছে। প্রতি পরিবারকে ঘর মেরামতের জন্য পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে এবং উওর আইচা নুর মোহাম্মদ মিয়া নুরানী ও হাফিজি মাদ্রাসায় দশ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আশা করি এই সহায়তা তাদের জীবনে কিছুটা স্বস্তি আনবে।
নিউজটি শেয়ার করুন




















