ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি
‎ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক কলেজ ছাত্র মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোক, উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

‎সোমবার (২৫ মে) ভোর রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ দুই মাস ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা যান। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্জাক মীরের ছেলে রায়হান মীর।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির পুকুরে মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রায়হান মীরের পরিবারের সঙ্গে একই বাড়ির মোক্তার মীরের ছেলে আলামিন মীর এবং জয়নাল মীরের ছেলে আরিফসহ তাদের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

‎সংঘর্ষে গুরুতর আহত হন কলেজছাত্র রায়হান মীর। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। দীর্ঘ দুই মাস ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার ভোরে রায়হান মীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

‎এদিকে রায়হান মীরের মৃত্যুর পর অভিযুক্ত প্রতিপক্ষের লোকজন আত্মগোপনে চলে যাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৭:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬