চরফ্যাশন উপজেলা সমিতির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট : ০৬:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে শীতার্তদের মাঝেচরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী চরফ্যাসন উপজেলা সমিতি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের কচ্ছপিয়া ও শশী

ভূষণ থানার জাহানপুর ইউনিয়নের আটকপাটে হতদরিদ্রদের মাঝে কম্বল দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকার সভাপতি, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইফতেখার উদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের এডভোকেট পারভেজ হোসেন, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান রনভি, সহ সভাপতি অধ্যক্ষ ইউনুস শরীফ, সহ-সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, মো: মহিববুল্যাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকার সি.ও কামাল হোসেন, ঢাকা জজকোর্টের এডভোকেট আবদুল বাসেদ শামিম,দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া,টিম চিলেকোঠা সভাপতি নাদিম খাঁন মো: রাসেল প্রমুখ ।
নিউজটি শেয়ার করুন




















