ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি লালমোহনে খাল খননের মাটি রাস্তার পাশে ও খালের পাড়ে ফেলায় জনদুর্ভোগ আপনার সামান্য সহায়তাই পারে একটি শিশুর পঙ্গুত্ব জীবন থেকে ফেরাতে পারে লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন দক্ষিণ আইচায় স্কয়ার গ্রুপের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরফ্যাশন বিকল্প জীবিকার জন্য  ৫০ জেলে পেলেন বকনা বাছুর

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে চরফ্যাশন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি । এই সময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এবং ডেইলি অবজারভার এর চর ফ্যাশন প্রতিনিধি শিপু ফরাজি ।

এ সময় নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগ চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরূপ উপজেলায় ৫০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, দেশেকে  আজ বিশ্বদরবারে এগিয়ে নিতে সরা দেশের মত চরফ্যাশন উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।

চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ অভি,  চরফ্যাশন প্রেসক্লাবের   যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহেব চৌধুরী  এসময় উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সচিব গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি ও চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এবং ডেইলি অবজারভার এর চর ফ্যাশন প্রতিনিধি শিপু ফরাজি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে ৪২,৪৪ কেজি ওজনের  গরু বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশন বিকল্প জীবিকার জন্য  ৫০ জেলে পেলেন বকনা বাছুর

আপডেট : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫