ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আসামি হলেন সদ্য সাবেক এমপি রনজিত সরকারের সহযোগি ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : ১০:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্রজনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, এমপিসহ ৮৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনুছ আলীকে আসামী করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিলেট মহানগরীর কাজিটুলা এলাকার মাহবুব হোসাইন। মামলায় ৮৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত নামা ৪০০/৫০০ জনকে আসামি করা হয় সোমবার (২৬ আগস্ট) ।

একই মামলায় অন্যান্য আসামীরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও রয়েছেন।

মামলার বাদী সিলেট মহানগরীর কাজিটুলা এলাকার মাহবুব হোসাইন জানান, সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা মধ্যনগর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের নিয়ন্ত্রণে থাকা সব ধরণের চোরাচালান, জাদুকাটা নদীর বালু মহালসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। গত ১৯ জুলাই সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার সময়ও সরাসরি জড়িত ছিলেন তিনি।

অভিযুক্ত চেয়ারম্যান ইউনুছ আলীর মামলার প্রসঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমি ২০২২ সালে আওয়ামীলীগ দলীয় পদ থেকে পদত্যাগ করি। রনজিত চন্দ্র সরকারের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও কোন ধরনের চোরাচালান কিংবা অবৈধ ব্যবসার সাথে আমি জড়িত নই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আসামি হলেন সদ্য সাবেক এমপি রনজিত সরকারের সহযোগি ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী

আপডেট : ১০:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪