ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

ছারছীনা মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা দুমকি (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

জাহিদ দুলাল, ভোলা প্রতিনিধি:
  • আপডেট : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২০২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাজারও আলেমের উস্তাদ, বরেণ্য আলেমেদ্বীন ও  ছারছীনা দারুসসুন্নাহ কামিল মাদরাসার প্রধান মুফাসসির হযরত ‎মাওলানা আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ‎ (২২ মার্চ) রাত ১০.৩০ মিনিটে সেভেন মিনিট মাদরাসার আয়োজনে এই আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় আলেম ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ ‎করেন। সেভেন মিনিট মাদরাসার পরিচালক ড. মুহা. আবুল ফুতুহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য আলেমগণ তাঁর বহুমুখী অবদান ও ‎শিক্ষাদর্শ নিয়ে আলোচনা করেন। ‎

আলোচনায় বক্তব্য রাখেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সিরাজুম মুনির তাওহিদ, দারুননাজাত ‎সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি আব্দুল লতিফ শেখ, প্রধান মুফতি মাওলানা ওসমান গণী সালেহী, দারুল হাদিস ‎লতিফিয়াহ ওল্ডহ্যামের মুহাদ্দিস মুফতি বদরুজ্জামান রিয়াদ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মোফাজ্জল ‎হোসেন, ডগাইর দারুসসুন্নাত ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা মোস্তাকিম বিল্লাহ নেছারী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর ‎ইন্টারপ্রেটার মাওলানা মুমিনুল ইসলাম আজহারী, দুমকী হুযুর (রহ.) এর বড় ছেলে মাহমুদুল হাসান ও মেঝ ছেলে আব্দুল্লাহ বিন সালেহ ‎প্রমুখ।

আলোচনায় বক্তারা ছাত্রদের জন্য হুজুরের অসমান্য অবদান ও তাঁর মহান আদর্শিক গুণাবলি তুলে ধরেন।  তারা বলেন, হযরত মাওলানা ‎আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.) ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ মুফাসসির, যোগ্য মুহাদ্দিস।  তিনি আমৃত্যু ইসলামের সঠিক জ্ঞান ‎ও আদর্শ প্রচারে আত্মনিয়োগ করেছিলেন।  বিশেষত, ইসলামী শিক্ষার প্রসারে তাঁর প্রচেষ্টা, শিক্ষার্থীদের আত্মগঠনমূলক দিকনির্দেশনা প্রদান, ‎কুরআনের ব্যাখ্যায় গভীর গবেষণা এবং হাদিসশাস্ত্রে দক্ষতার কারণে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।  তাঁর রেখে যাওয়া আদর্শ ‎নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভার শেষ পর্যায়ে বক্তারা বলেন, হযরত মাওলানা আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.) এর জীবন ও কর্ম থেকে শিক্ষা ‎গ্রহণ করে আমাদের উচিত ইসলামী জ্ঞান অর্জনে মনোযোগী হওয়া ও দ্বীনের খেদমতে নিজেদের নিবেদন করা।  তাঁর রেখে যাওয়া শিক্ষা ও ‎আদর্শ ইসলামী শিক্ষাঙ্গনের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ছারছীনা মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা দুমকি (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

আপডেট : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫