ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ।

জমকালো আয়োজনে সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : ০৩:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে স্নাতক প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক গৌতম রায়ের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মো. মোতালিব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, জ্ঞানের পুঞ্জাক্ষী বিস্তৃত করো। একটি মাছির অনেকগুলো চোখ, তোমাদের এই মস্তিষ্কের মধ্যে চোখ তৈরি করতে হবে।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান করে বলেন, আমাদের শিক্ষকেরা শুধুমাত্র সম্মান চান। তাই তাদের যেন যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা যায় সেদিকে সজাগ দৃষ্টি দিতে বলেন।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পড়াশোনার মাধ্যমে কলেজের গৌরব নিয়ে আসার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, বিভিন্ন ডিপার্ট্মেন্টের শিক্ষার্থীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

জমকালো আয়োজনে সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

আপডেট : ০৩:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪