ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক বদলি চান শাহীন নিজেই, আটকে রেখেছে কে? লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঙ্গাসিয়া এলাকার মোঃ নোমান ( পিতা- মানছুর), মোঃ ইব্রাহিম (পিতা- মৃত ছাদেক) ও মোঃ রাইহান (পিতা- ইব্রাহিম খলিল)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে একটি লম্বা লোহার দা, একটি লোহার বটি এবং সুপারি গাছের চেরা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার গভীর রাতে লালমোহন থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময়ে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রাম থেকে গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতির সময় উক্ত তিন ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মোঃ নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। অন্যদুইজনও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৭:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬