সর্বশেষ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুরে পিকআপ দুর্ঘটনায় আহত ৯
নাজমুল খান সুজন
- আপডেট : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ৯ জন আহত হয়েছে।রবিবার দিবাগত রাত আড়াইটার দিতে মাওয়াগামী পিকআপটির চাকা বøাস্ট হয়ে এদুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন ফরিদপুর এলাকার মো. সুররুজ (৩৫), মিন্টু (৩০), বাবু (২৬), নুর আলম মোল্লা (২২), অনিক (২০), আকাশ (১৭) প্রান্ত শেখ (৩৩), রবিউল শেখ (১৯), হানি কে (১৭) উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। জানা গেছে, কুমিল্লায় একটি মেলা শেষে পিকআপ ভ্যানে করে দোনের মালামাল বহণ করে ভাঙ্গায় যাচ্ছিল তারা। এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় রেললাইনের ওভার ব্রিজের সামনে এসে পিকআপের চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্বার করেন। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি তাদের হেফাজতে রাখা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ার আজাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক ভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা করেন।
নিউজটি শেয়ার করুন













