ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১৬ 

খান সুজন  
  • আপডেট : ১২:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া একটি যাত্রীবাহী বাস চলন্ত ট্রাকের পিছনে ধাক্কার ঘটনায় ২ চিকিৎসকসহ ৪ জন নিহত হয়েছৈ।
এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হন। নিহতরা হলেন বাসের যাত্রী যশোরের মধু গ্রামের জিল্লুর রহমান (৬৫), যশোরের পাগলাদাহ এলাকার ডাঃ জালাল উদ্দিন (৬৫), যশোর সদর এলাকার ডাঃ আব্দুল হালিম (৫৫) ও বাসটির হেলপার যশোর পাগলাদাহ এলাকার মো. হাবিব (৩২)। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উপজেলার হাঁসাড়া ব্রিজের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হামদান এক্সপ্রেসে পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-
১২৪২৯৬) চলন্ত ট্রাকের (ঢাকা মেট্রো ড-১৪৪৫৩৮) পিছনে সজোরে ধাক্কা দিলে বাস ও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের ওপরে উঠে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলেই ২ জন মারা যায়। এ সময় আহত ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরো ২ জনকে মৃত ঘোষণা করেন। হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গাড়ি ২টি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১৬ 

আপডেট : ১২:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫