ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপের রেলিংয়ের সাথে বাসের ধাক্কা, আহত ৫ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে উপজেলার হাঁসাড়ায় যাত্রীবাহী বাস সড়কদ্বীপের সাথে ধাক্কা লেগে অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হাঁসাড়া যাত্রী ছাউনীর সামনে হাইওয়ের ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। বাসটির চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা ট্রাভেলস লিমিটেডের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১২১৫০৬) একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো  ল-৩৬৭৫৬৩) পিছন থেকে ধাক্কা দিয়ে ডাকদিকে সড়কদ্বীপের রেলিংয়ের সাথে বাসটি ধাক্কা খেয়ে কয়েকজন যাত্রী আহত হন। এ সময় বাসটি আড়াআড়ি ভাবে সড়কদ্বীপের ওপরে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। আহত মোটরসাইকেল চালক জুরাইন এলাকার মো. উজ্জ্বল (৪০) জানান, দ্রæগতির বাসটি পিছন থেকে ধাক্কা দিয়ে সড়কদ্বীপে উঠে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বাসটির চালককে খুঁজে পাওয়া যায়নি। হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি সরানোর চেস্টা চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপের রেলিংয়ের সাথে বাসের ধাক্কা, আহত ৫ 

আপডেট : ১০:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫