ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় পৃথক ২ দুর্ঘটনায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৫২৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ফুট ওভারব্রিজের পাশে ২টি পৃখত দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। জানা গেছে, বুধবার ভোরের দিকে হাঁসাড়া ফুট ওভারব্রিজের ডান পাশে ঢাকামুখী লেনে একটি ফল বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১৩৪৪৩) ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ের ওপরে উঠে উল্টে যায়। এতে বাসের ২ জন যাত্রী ও ট্রাকের হেলপার আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় হাইওয়ে লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে বুধবার দিবাগত মধ্য রাতে হাঁসাড়া ফুট ওভারব্রিজের সামান্য ডান পাশে একটি বিকল বাসের পিছনে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকল বাসটিকে (ঢাকা মেট্রো ছ-১১০৫৩৩) রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল একই পরিবহনের আরেকটি বাস। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯৩৭৪৮) পিছন থেকে বিকল ওই বাসটিকে সজরো ধাক্কা দেয়। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে হাঁসাড়া ফুট ওভার ব্রিজের পাশে ফল বোঝাই ট্রাকটি কয়েকটি টুকরো হয়ে যায়। হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়ি সরানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হক জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত ৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় পৃথক ২ দুর্ঘটনায় আহত ৩

আপডেট : ০৪:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬