ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ চর আইচা ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের উদ্যোগে প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি সংস্কারে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, কালার দোকান থেকে আবু দালাল হালট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে কাদা-পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিকল্প কোনো সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এ অবস্থায় সরকারি সহায়তার অপেক্ষা না করে এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে গ্রামবাসী একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে এলাকার মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ, তিনটি মসজিদ, দুটি মাদ্রাসা এবং একটি বাজারে যাতায়াত করে শত শত মানুষ। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা নুরে আলম ড্রাইভার, ইয়াছিন দালাল, আইয়ুব আলী, নাসির মাঝি, সেলিম বাঘা ও জাহাঙ্গীর মাস্টার জানান, “সরকারি সহায়তার আশায় দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো কাজ হয়নি। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি।”

এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, “কালার দোকান থেকে আবু দালাল হালট পর্যন্ত সড়কটি পাকা করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে সড়কটি উন্নয়ন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে

আপডেট : ০৭:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬