দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে বিদায় অনুষ্ঠান
- আপডেট : ০৮:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ২০২৫ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকাল ১১ টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খাঁন, এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘ভালো ফলাফল করে দেশ জাতি ও সমাজের মুখ উজ্জল করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের সিড়ি বেয়ে রাষ্ট্রের উচু স্থান দখল করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোসানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহের মাষ্টার। বিএনপি নেতা আব্দুল মন্নান। চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ, হোসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চর মানিকা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাও মোঃ মহিউদ্দিন বশার।
বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং মহান আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ সফলতা কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।



















