ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু। স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিস জেলায় চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা ‎চরফ্যাশন প্রতিনিধি।।

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে লালমোহন জোনাল অফিসকে পরাজিত করে দক্ষিণ আইচা সাব জোনাল অফিস চ্যাম্পিয়ন হয়েছে।

‎রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভোলার লালমোহন কলেজ মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে লালমোহন জোনাল অফিস নির্ধারিত ১২ ওভারে ১১ ওভারেই সব উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আইচা সাব জোনাল অফিস মাত্র ৮ ওভার ২ বল খেলে ৯৬ রান সংগ্রহ করে জয়ী হন।

‎খেলা চলাকালে উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস, লালমোহন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুল অনিক এবং চরফ্যাশন জোনাল অফিসের ডিজিএম প্রভাকর দাশ।

খেলায় ‎লালমোহন জোনাল অফিস দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এজিএম (ওএন্ডএম) খালেদ মাসুম মজুমদার এবং দক্ষিণ আইচা সাব জোনাল অফিস দলের অধিনায়ক ছিলেন এজিএম কাউছার আহাম্মদ।

‎খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন চরফ্যাশন জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ আল মামুন।

‎আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিস জেলায় চ্যাম্পিয়ন

আপডেট : ০৯:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫