ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু। স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল

দক্ষিন আইচায় ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান পুলিশের 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় বিভিন্ন পরিচয়ে বাড়িতে প্রবেশ করে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারকরা কখনো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, কখনো সরকারি দপ্তরের লোক, আবার কখনো অন্য প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। তারা আগে থেকেই পরিবারের সদস্যদের নাম-পরিচয় সংগ্রহ করে এসে পরিচিত মানুষের মতো নাম ধরে ডাকা ডাকি ও কথাবার্তা বলে বাসিন্দাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করে।

‎অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে তারা সুযোগ বুঝে মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। সম্প্রতি দক্ষিণ আইচা এলাকায় এমন একটি ঘটনায় এক নারীর কানের স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

‎দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, “ইদানীং বিভিন্ন পরিচয়ে প্রতারণার চেষ্টা করছে—এমন একটি চক্রের বিষয়ে আমরা তথ্য পাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের ঘটনায় সবাইকে সচেতন থাকতে হবে। অপরিচিত কাউকে পরিচয় যাচাই ছাড়া ঘরে প্রবেশ করতে দেবেন না। কেউ সন্দেহজনকভাবে বাড়িতে ঘোরাফেরা করলে বা ভুয়া পরিচয় দিয়ে প্রবেশের চেষ্টা করলে দ্রুত দক্ষিণ আইচা থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাবেন।”

‎ওসি আহসান কবির আরও বলেন, “এটি একটি সতর্কতামূলক প্রচার। জনসচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের প্রতারণা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং গুজবে কান না দিয়ে সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দক্ষিন আইচায় ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান পুলিশের 

আপডেট : ০৩:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬