ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চরফ্যাসন রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুলের শতভাগ সাফল্য ১৪ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হলেন চরফ্যাশনের নবীন লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চরফ্যাশনে এইচএসসি পরিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর,টিয়ারগ্যাস নিক্ষেপ  লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাখি মেরে পৌচাশিক আনন্দ পান লালমোহনের জামাল চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট

দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে: মহিলা সমাবেশে- নুরুল ইসলাম নয়ন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন,

‎দাঁড়িপাল্লায়  চুরি ও অনৈতিক কাজ হচ্ছে যার কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে। দাঁড়িপাল্লায় চুরি হওয়ার বিষয়টি সাধারণ মানুষ জানতে পেরে গেছে।

‎রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন  উপজেলার দক্ষিণ আইচা থানা  চরমানিকা ইউনিয়নের  ৫ নম্বর ওয়ার্ডে বালির মাঠ নামক স্থানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ আইচা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রায় ১০ হাজার নারী উপস্থিত ছিলেন।

‎নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশে এক সময় নৌকা ছিল, কিন্তু আজ তা খুঁজে পাওয়া যায় না। একইভাবে লাঙ্গল ছিল, সেটিও আজ হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি আপনার সন্তানেরা লাঙ্গল বা দাঁড়িপাল্লা দেখতে চায়, তাহলে তাদের যাদুঘরে গিয়ে দেখতে হবে। কারণ দাঁড়িপাল্লার মাধ্যমে অতিরিক্ত চুরি ও অনৈতিকতার কারণে মানুষ এর ওপর বিশ্বাস হারিয়েছে।

‎তিনি আরও বলেন, একটি দলের লোকজন প্রথমে কয়েক দিন ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলে। এরপর কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চাইবে এবং বলবে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত এমন কথা ইসলামের কোথাও নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

‎নারীদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় মা-বোনেরা, আপনারা যদি চরফ্যাশন–মনপুরাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তর করতে চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, চরফ্যাশন হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ।

‎সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি ও দক্ষিণ আইচা থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও ছাত্রদল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে: মহিলা সমাবেশে- নুরুল ইসলাম নয়ন

আপডেট : ০৭:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬