দীঘিরপাড় ইউপি উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী গণসংযোগ
- আপডেট : ১১:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী কাইউম হালদার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। দিঘীরপাড় বাজার থেকে শুরু করে সরিষাবন, পাইকের মোড়, শহীদের মোড়, মাঝের চর পর্যন্ত গণসংযোগ করেন তিনি।

এসময় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে মোটরসাইকেল প্রতীকে ভোট চান কাইউম হালদার। তিনি আগামী ২৭ জুলাই নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে জয় যুক্ত করার আহ্বান জানান। এর আগে তিনি ১৯৮৮ সালে ভোটারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
দীঘিরপাড় ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাইউম হালদার বলেন, জনগণের দাবিতে আমি পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণ চায় আমি নির্বাচিত হয়ে তাদের পাশে থাকি। জনগণ আমাকে যে আশ্বাস দিয়েছে সে অনুযায়ী ভোট দিলে আমি সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করবো। এবং জনগণের পাশে থেকে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।
উল্লেখ্য: দীঘিরপাড় ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান পদ ত্যাগ করেন। তাই পদটি শূন্য হওয়ায় আগামী ২৭জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজটি শেয়ার করুন



















