ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহনে এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়েছে| রবিবার দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা| এর আগে বৃহস্পতিবারও লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন এসএসসি-১৯৯৯|

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন| এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মো. জসিম জনি, সহকারী শিক্ষক মো. পারভেজ, মো. রিয়াদ, হুমায়ুন কবীর স্বরবর্ণ, সাবেক সেনা সদস্য সালাউদ্দিন সাহাজী, ব্যবসায়ী ফয়সাল মিঝি, রফিকুল ইসলাম, ফিজিও থেরাফিস্ট মো. গিয়াস উদ্দিন, মোঃ লিটন ও মোঃ সোহেল মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন|

এসএসসি-৯৯ লালমোহন উপজেলা গ্রুপ এডমিন মো. জসিম জনি জানান, প্রচণ্ড তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা যখন পরীক্ষায় অংশ নিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত হয়ে পড়ছে এবং পানির তীব্র প্রয়োজন অনুভব করছে| এই বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এক বোতল বিশুদ্ধ পানি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে| এতে তাদের কিছুটা হলেও ক্লান্তি লাঘব এবং তৃষ্ণা নিবারণ হবে| সামনের পরীক্ষায়ও একইভাবে পানি বিতরণ করা হবে|

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

আপডেট : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬