ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু। স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল

পরীক্ষায় ফেল করলে বিয়ে হবে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ৪৭৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দিবো- এমন কথা হারহামেশা শোনা যায় আমাদের দেশে। কিন্তু ইন্দোনেশিয়ার চিত্রটা ভিন্ন। সেখানে বিয়ে করতে হলে পরীক্ষায় পাস করতে হবে। তারপর সরকার থেকে দেওয়া হবে প্রশংসাপত্র। তবেই মিলবে বিয়ের অনুমতি।

জানা গেছে, ন্যূনতম যোগ্যতা হিসেবে পাস করতে হবে তিন মাসের প্রি ওয়েডিং কোর্স। শুধু কোর্স করলেই হবে না, সঠিক নম্বরও পেতে হবে। ২০২০ থেকে এই নিয়ম চালু করতে চলেছে ইন্দোনেশিয়া সরকার। প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দেশে ক্রমশ বাড়তে থাকা বিবাহবিচ্ছেদ আটকাতেই সরকারের এই সিদ্ধান্ত। কীভাবে সংসারের দৈনন্দিন কাজ সামলে দাম্পত্য জীবন সুখের করে তোলা করা যায়, থাকছে সেই প্রশিক্ষণও। বেশ কিছু রোগ এবং তার প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও আলোচনা করা হবে এই পাঠক্রমে।

সম্প্রতি সে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নব দম্পতিরা যাতে শান্তিতে সংসার করতে পারেন, সে কারণেই প্রি-ওয়েডিং কোর্সের ভাবনা। সরকারের এই প্রি-ওয়েডিং কোর্সের পাঠক্রমে থাকছে যৌন শিক্ষা, সন্তান কীভাবে মানুষ করবেন তার প্রশিক্ষণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

পরীক্ষায় ফেল করলে বিয়ে হবে না

আপডেট : ০৫:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯