ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাখি মেরে পৌচাশিক আনন্দ পান লালমোহনের জামাল চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত  বাস মালিক সমিতির হয়রানি বন্ধে লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরফ্যাশনে নজরুল বর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে লৌহজংয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৪০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিংকি রহমান:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় লৌহজং উপজেলার পুরাতন থানা মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। লৌহজং উপজেলা রেড ক্রিসেন্ট টিমের তত্ত্বাবধানে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব এবং মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ব্লাড ক্যাম্প আয়োজন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা কার্যক্রম, ঈদ সামগ্রী বিতরণ, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান এবং শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ।

কাতার রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে দেশের ৬৪টি জেলায় দীর্ঘ এক যুগ ধরে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় লৌহজং উপজেলায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং–তেওটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল হক, লৌহজং থানার কর্মকর্তা, লৌহজং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা ইউনিটের যুব প্রধান আবু তাহের সিমান্ত, লৌহজং উপজেলা রেড ক্রিসেন্ট টিমের দলনেতা নাজনিন আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে লৌহজংয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৮:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬