ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ। চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত 

বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ ১০৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এই তথ্য জানান। তিনি আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিমানের পরিচালনা বোর্ডের অনুরোধে সরকার মোকাব্বির হোসেনকে এমডি ও সিইও পদে নিয়োগ দিয়েছে। তাঁর এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। সম্ভবত আগামী রোববার তিনি নতুন পদে যোগ দেবেন।

চাকরির মেয়াদ এক মাস বাকি থাকতে গত ৩০ এপ্রিল পদত্যাগ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক হোসেন। তাঁর পদত্যাগের পর ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পান বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।

মোকাব্বির হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) দায়িত্বে আছেন।

বিমানের এমডি, সিইও ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগের জন্য গত ১২ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৫ এপ্রিল। ১২ জন বিদেশিসহ প্রায় ৭০ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র থেকে একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত ৩ সেপ্টেম্বর বিমানের বোর্ড মিটিংয়ে এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়। বিমানের পরিচালনা বোর্ডের অনুরোধে সরকার এখন অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে এমডি ও সিইও পদে নিয়োগ দিল।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন

আপডেট : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯