ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি অনুমোদন লালমোহনে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ হিউম্যান রাইটস অ্যালাইভের উপদেষ্টা কমিটিতে মোঃ সাহাবুদ্দিন খান, চাঁদপুরবাসীর অভিনন্দন মুন্সীগঞ্জের তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ লালমোহনে ওরকাইতের বিরুদ্ধে ভুয়া ষ্টাম্প তৈরী করে জমি দখলে নিয়ে ভবন নির্মানের অভিযোগ নির্দোষ হয়েও হয়রানির শিকার হচ্ছি,তদন্তের দাবি জানালেন যুবদল নেতা ‎ অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বেতাগীতে দুবাই সংস্থার ঘর দেওয়ার নামে টাকা নিয়ে উধাও প্রতারকচক্র

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ ৩৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগীতে দুবাই আরব আমিরাত সংস্থার ঘর দেওয়ার নামে প্রতারনার মাধ্যমে একলাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর কথিত দুবাই আরব আমিরাত সংস্থার বরিশাল বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক ও মোকামিয়া ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য দেলোয়ারের প্রতি। ঘটনার পরে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় তার প্রতারকচক্রের।

ভুক্তভোগীদের অভিযোগ মোকামিয়া ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য দেলোয়ারের যোগসাজে এ প্রতারণা করা হয়েছে। এ বিষয়ে বেতাগী থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার বিবরণ ও সংশ্লিষ্টদের কাছে জানা যায়, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করুণা গ্রামের সহিদ মৃধা (৫১) এর নিকট গত ৩ জুলাই বিকালে দুবাই সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক পরিচয় ফোন আসে। ফোনে কথিত ওই ব্যবস্থাপক বলেন,‘ আপনার নাম সহিদ মৃধা। আপনার নামে দুবাই সংস্থার ১০ লাখ টাকার একটি ঘর বরাদ্দ হয়েছে এবং আপনার সাথে আমার ঠিকাদার ঘর নির্মান সামগ্রী রড,সিমেন্ট, বালু পাঠাবে এসব মালামাল বিষয় কথা বলবেন।’ এরপর ওই কথিত ব্যবস্থাপক শ্রমিক খরচ ও মালামালের কিছু খরচবাবদ টাকা দাবী করেন। একইভাবে ৪ জুলাই রাতে মোকামিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জসিম উদ্দিন (৪৫) এর কাছে দুবাই সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক পরিচয় দিয়ে ০১৩১৩২৫৭৩১২ নাম্বারে ফোন করে। আপনার নামে ১০ লাখ টাকার টিনসেট বিল্ডিং বরাদ্দ হয়েছে এবং ঘর নির্মান করার মালামাল বিবরণ দিয়ে টাকা দাবী করেন। এরপর মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা ব্যবস্থাপকের ঠিকাদার হিসেবে পরিচিত বশির উদ্দিন নামে এক ব্যাক্তি সহিদ মৃধা ও জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করেন।

বশির গত ৫ জুলাই দুপুরে দাদন আলী হাওলাদারের ট্রলারযোগে সহিদ মৃধা’র বাড়িতে ১ শত প্যাকেট সিমেন্ট, ১ ফাঁড়া বালি দেন। ইতোমধ্যে গত ৫ জুলাই সন্ধ্যার পরে দুবাই সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক সহিদ মৃধা’র কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যায়। ওই একই তারিখ সংস্থার ব্যবস্থাপক জসিম উদ্দিনের কাছে ১ লাখ টাকা দাবী করেন। পরের দিন ৬ জুলাই সকালে ঠিকাদারের পরিচিত বশির উদ্দিন জসিমের জন্য মোকামিয়া জালাল গাজী’র ইটবাটা থেকে ১০ হাজার ইট এবং ১ শত বস্তা সিমেন্ট নিয়ে আসে । মালামাল আসার সাথে সাথেই ওই কথিত ব্যবস্থাপক জসিমের কাছ ১ লাখ টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বার বার ফোন করে। এসময় জসিম মোকামিয়া ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ারের নিকট ফোন করেন এবং টিনসেট বিল্ডিংয়ের বিষয় বিস্তারিত কথা বলেন। ইউপি সদস্য দেলোয়ার জসিমকে ফোন করে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এসময় জসিম সংস্থার ব্যবস্থাপককে ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। এরপরই সংস্থার ব্যবস্থাপকের ০১৩১৩২৫৭৩১২ নাম্বার বন্ধ পাওয়া যায়। ওই নাম্বারে ফোন করে ব্যবস্থাপকের সঠিক নাম ঠিকানা ও পরিচয় জানা যায়নি। গত ৬ জুলাই জসিম উদ্দিন বাদী হয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে আসামী করে বেতাগী থানায় অভিযোগ দায়ের করেন। এবিষয় অভিযুক্ত ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন,‘ আমি কারো টাকা দিতে বলিনি, এসব ব্যাপারে আমি তেমন কিছু জানি না। এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন তপু বলেন,‘ অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বেতাগীতে দুবাই সংস্থার ঘর দেওয়ার নামে টাকা নিয়ে উধাও প্রতারকচক্র

আপডেট : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০