ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক বদলি চান শাহীন নিজেই, আটকে রেখেছে কে? লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক

বেশি দামে লবণ বিক্রি; দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০১:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৬০২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী বড় বাজারের ব্যবসায়ী অজয় সাহাকে ১ লাখ টাকা এবং সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা বাজার কর্মকর্তা শিখা বেগম উপস্থিত ছিলেন।ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, তিনি ভৈরব বাজার মনিটরিংয়ের সময় প্রতি বস্তা লবণ ৫/১০ টাকা বেশি দরে বিক্রির প্রমাণ পেয়েছেন। পরে তিনি লবণের বাড়তি দাম নেওয়া বন্ধ করে দেন।

জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, বেশি দামে লবণ বিক্রি সংক্রান্ত গুজবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।তাছাড়া ভ্রাম্যমাণ আদালতের কাজও চালানো হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে আগামীকাল বুধবার ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে সভা করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বেশি দামে লবণ বিক্রি; দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট : ০১:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯