ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো

ভাগ্যকুলে ১৫ বছরেও রাস্তা সংস্কার হয়নি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পুর্ব কামারগাঁও নাজুক রাস্তার কারণে হাজার হাজার মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।প্রায় ১৫ বছরেও গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ হয়নি।ওই রাস্তার বেহাল চিত্র দেখে বুঝার কোনও উপায় নেই এক সময় এটি ইট সলিং রাস্তা ছিল!ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোষ বাড়ি একাকার তালতলা থেকে নাগরনন্দী খালপার সংলগ্ন বেলতলা নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা রাস্তায় কাঁদামাটি জমে রাস্তাটি অরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।

সরেজমিনে দেখা যায়, বালাশুর চৌরাস্তার থেকে ফ্যান কারখানা সংলগ্ন পাকা রাস্তা থেকে বামদিকে ঘোষ বাড়ি হয়ে নাগরনন্দী খাল পাড়ের সাথে সংযুক্ত রাস্তাটির বেহাল দশা।কাঁদামাটি যুক্ত অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমে আছে।রাস্তায় দীর্ঘদিনের বিছানো ইট বিলুপ্ত হয়ে গেছে।পুরো রাস্তাজুড়ে কাঁদামাটি ও অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে।এই রাস্তার পাশেই রয়েছে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি’র বিশাল বিশাল ভবন।এছাড়াও কামারগাঁওয়ে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজারো মানুষের বসবাস।

স্থানীয় বাসিন্দা শাহিন খান, রনি হাওলাদার, আনোয়ার সিকদার, শুভ, ইমরান, আবিরসহ এলাকাবাসী বলেন, বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত তারা দুর্ভোগের শিকার হচ্ছেন।বৃষ্টি হলে রাস্তায় কাঁদামাটি জমে যায়।বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগীসহ জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ভাগ্যকুলের স্থানীয় ইউপি সদস্য মো. আইউব খান নাজুক রাস্তায় মানুষের ভোগান্তির সত্যতা স্বীকার করে বলেন, আমার জানামতে প্রায় দেড়যুগ আগে রাস্তায় ইট বিছানো হয়েছিল।গেল ইউপি নির্বাচনের আগে সংশ্লিস্ট গণ রাস্তাটি মেপে গেছেন। আমিও ইউনিয়ন পরিষদের সভায় রাস্তাটির সংস্কারের বিষয়ে প্রস্তাব রেখেছি।এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ইউপি চেয়ারম্যানের সাথে রাস্তা সংস্কারের বিষয়ে কথাবর্তা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভাগ্যকুলে ১৫ বছরেও রাস্তা সংস্কার হয়নি

আপডেট : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২