ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন সোহরাওয়ার্দী কলেজে লালমোহনে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি অনুমোদন লালমোহনে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ হিউম্যান রাইটস অ্যালাইভের উপদেষ্টা কমিটিতে মোঃ সাহাবুদ্দিন খান, চাঁদপুরবাসীর অভিনন্দন মুন্সীগঞ্জের তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ লালমোহনে ওরকাইতের বিরুদ্ধে ভুয়া ষ্টাম্প তৈরী করে জমি দখলে নিয়ে ভবন নির্মানের অভিযোগ

ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র নির্বাচন স্থগিত

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ১০:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র নির্বাচন স্থগিত করা হয়েছে।২৩শে জানুয়ারি রবিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ রোধে ও সরকারি নির্দেশনা অনুযায়ী জনসমাগমে বিধিনিষেধ থাকায় তা স্থগিত করা হয়।শনিবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহম্মেদ নির্বাচন স্থগিতের এ ঘোষণা দেন।

জানাগেছে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু প্যানেল ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম সবজল প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতো।এর বাইরেও সতন্ত্র হিসেবে প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়ে ছিলেন।

ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার জানান, ২৩শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে ১০জন, কলেজ শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে ৪জন ও নারী সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি হিসেবে ২জনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতো।কিন্তু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে পেরেছি সরকারি নির্দেশনা রয়েছে জনসমাগম করা যাবেনা তাই নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন স্থগিত বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহম্মেদ জানান, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সকল ধরনের জনসমাগম বাতিল করছি, সেহেতু নির্বাচন টাও স্থগিত করা হয়েছে।পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র নির্বাচন স্থগিত

আপডেট : ১০:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২