ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, জিয়াউর রহমান ছিলেন দেশের সবচেয়ে সৎ রাস্ট্রনায়ক। তার মৃত্যুর পর তার কোন স্থায়ী সম্পদ পাওয়া যায়নি। আমরা রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ ধারণ করে। শহীদ জিয়ার পর দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, আমি তিনবার মন্ত্রী সহ ৬ বার এমপি ছিলাম। কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমাদের প্রতিবেশি রাস্ট্র ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি। তারা চায় এ দেশকে তাদের প্রভাব ও প্রথাগত নিয়ন্ত্রণে রাখতে। আমরা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই, এটাই তাদের অপছন্দ। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।

লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি খান সাহেবের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন পন্ডিতসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ

আপডেট : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬