ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থী নিজামুল হক নাইমের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিজামুল হক নাইম । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, বিডিপি উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজামুল হক নাইম বলেন,“ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আশা প্রকাশ করেন, ভোলা-৩ আসনের সাধারণ জনগণ এবার যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামীর নির্বাচনে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থী নিজামুল হক নাইমের মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫