সর্বশেষ
মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
খান সুজন
- আপডেট : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
ভারতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সরকারী শ্রীনগর কলেজ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে তারা ছনবাড়ী ফ্লাইওভারের নীচে এসে সমাবেশ করে।সমাবেশে বক্তারা বিশ^নবী (সাঃ) নিয়ে ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রান যে কটুক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এসময় তারা
ভারতের মুসলমানদের সাথে একাতœতা প্রকাশ করে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান।পরে তারা আলমদিনা মসজিদের পূর্ব পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মানববন্ধন করে। মানববন্ধনে তারা ভারত বিরোধী শ্লোগান দিতে থাকে।সরকারী শ্রীনগর কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে বালাসুর জামিয়া কাসেমুল
উলুম মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র কর্মসূচিতে অংশ নেন।



















