মুন্সীগঞ্জে পিঠা উৎসব
- আপডেট : ১১:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
মুসীগঞ্জে বিক্রমপুর কালচারাল মিডিয়ার উদ্যোগে পৌষের পিঠা উৎসব হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শহরের লঞ্চঘাট সংলগ্ন রিভার ভিউ হোটেলে এ পিঠা উৎসব হয়। অনুষ্ঠানে অতিথিরা বাঙালির ঐহিত্যবহনকারী পিঠা পুলির কথা তুলে ধরে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আরো বড় পরিসরে এই ধরনের উৎসব করার প্রতি তাগিদ দিয়েছেন৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি যাকির সাইদ, কবি শাহানা সিরাজী, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. মকবুল হোসেন ও রিভার ভিউ হোটেলের চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর কালচারাল মিডিয়ার সভাপতি ওস্তাদ সৈয়দ মোতালেব। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি যাকির সাইদ, কবি শাহানা সিরাজী৷
এতে কবিতা আবৃত্তি করেন অমানি ইসলাম মহিমা৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি অনু ইসলাম। এতে জেলার প্রসিদ্ধ নানান রকমে পিঠা উৎসব অংশগ্রহনকারীদের মাঝে খাওয়ানো হয়।
















