ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

মোল্লাকান্দির সাবেক চেয়ারম্যানের বাড়িতে বিস্ফোরণের ধূম্রজাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ৪৮৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেত্রী মহসিনা হক কল্পনার বাড়িতে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল ৭টা’র দিকে ইউনিয়নের আমঘাটা গ্রামস্থ মহসিনা হক কল্পনার বসতবাড়ির ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের একাধিক গনমাধ্যম কর্মী সরেজমিন মহসিনা হক কল্পনার বসতবাড়ি পরিদর্শনে গিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার বাড়ির ভেতরে বসতঘরের সামনে ফটক তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। কল্পনার প্রতিবেশীরা সাংবাদিকদের বাড়ির প্রধান ফটকে বাঁধা দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় আফজাল শিকদার জানান, মঙ্গলবার সকাল ৭টা’র দিকে মহসিনা হক কল্পনার বাড়ির ভেতর থেকে বিকট শব্দ পেয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। মহসিনা হক কল্পনার প্রতিবেশী কয়েকজন জানান, সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হলে বিকট শব্দ পাওয়া যায়। তবে তাদের দাবীর সত্যতা পাওয়া যায়নি। বাড়ির আশেপাশে কোন বৈদ্যুতিক ট্রান্সফরমারের অস্তিত্ব দেখা যায়নি।

জানতে চাইলে আওয়ামী লীগ নেত্রী ও মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা পরিস্থিতি ঘোলাটে করতে এই গুজব ছড়িয়েছে। তার বাড়িতে বিষ্ফোরণের শব্দের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান বলেন- ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি। বাড়িতে গিয়ে দেখা গেছে বাড়ির বসতঘরের সামনে ফটক তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মোল্লাকান্দির সাবেক চেয়ারম্যানের বাড়িতে বিস্ফোরণের ধূম্রজাল

আপডেট : ১১:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২