রক্তযোগানে সীমাবদ্ধ নই ,জ্ঞানের আলো ছড়িয়ে দিতে শিক্ষা সামগ্রী বিতরণ।
- আপডেট : ০৯:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
জীবন জীবনের জন্য ফাঊন্ডেশন মুন্সিগঞ্জ এর পক্ষ থেকে মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ১০ ফেব্রুয়ারী সোমবার জীবন জীবনের জন্য ফাউন্ডেশন,মুন্সিগঞ্জ এর উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার হাটলক্ষিগঞ্জের আনন্দ পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
জীবন জীবনের জন্য ফাঊন্ডেশন মুন্সিগঞ্জ এই নতুন বছরে জানুয়ারি থেকে এই পর্যন্ত ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামুগ্ৰৃ বিতরণ করেন পানাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আনন্দ পাঠশালা ও পশ্চিম পানহাটা হাফিজিয়া ফোড়কানিয়া মাদ্রাসা সহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী পৌছে দিতে সক্ষম হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো:জীবন মাদবর বলেন, আমরা মানবতার সেবায় শুধু রক্তদান আর রক্তযোগানে সীমাবদ্ধ থাকিনি,জ্ঞানের আলোকে ছড়িয়ে দিতে বিভিন্ন বিদ্যালয়ের ছোট্ট ছাত্রছাত্রীদের সহ সুবিধাবঞ্চিত শিশুরাও যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায় এবং লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে আমাদের এই আয়োজন,সেই সাথে আজকে আমরা আনন্দের সাথে ২০২৫ সালের শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচী শেষ করলাম,আমাদের জীবন জীবনের জন্য ফাউন্ডেশন,মুন্সিগঞ্জের সেচ্ছাসেবীরা খুবই কর্মঠ,আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এভাবেই মানুষের পাশে দাড়াতে পারি।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সভাপতি মো.জীবন মাদবর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেস্টা মো. আলামিন সাগর,জীবন জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তূর্য,প্রচার সম্পাদক সাজাদ হোসেন তামিম,রক্ত বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার,নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা তিশা আক্তার,কার্যকরী সদস্য রিয়াজ হোসেন,ফয়সাল হোসেন,তাহেরা আক্তার সায়েমা,তামিম,রিজন,শামীম,দোলন আক্তার,আলামিন,রিজন,তাহামিনা আক্তার,ফাহীদুল ইসলাম,রানা হোসাইন,রিজন,সামির আহাম্মেদ,তাহমিনা আক্তার,সুরাইয়া আক্তার,মোমিন,সৈকত,এবং আনন্দ পাঠশালার শাহারিয়ার আমিন,প্রশাদ ব্যানার্জি,ইসতিয়াক আহাম্মেদ সহ আরো শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
নিউজটি শেয়ার করুন













