ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দীপ্ত বার্তায় সংবাদ প্রচারের পর লালমোহনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, চরফ্যাশন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির ক্ষোভ  রাতের আঁধারে ফুটপাত দখলের মহোৎসব, লালমোহন উত্তর বাজারে গাছ উপড়ে ঘর নির্মাণ দক্ষিণ আইচা ‎বাজারের যানজটে অতিষ্ঠ  সাধারণ মানুষ ঢাকা বার নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলতুৎমিশ সওদাগর এ্যানি লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ দক্ষিণ আইচায় নিজ ঘরে নারীর গণধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন লালমোহনের ইকবাল লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

রাতের আঁধারে ফুটপাত দখলের মহোৎসব, লালমোহন উত্তর বাজারে গাছ উপড়ে ঘর নির্মাণ

নাজমুল খান সুজন
  • আপডেট : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহন পৌরসভার উত্তর বাজার এলাকায় রাতের আঁধারকে কাজে লাগিয়ে ফুটপাত দখলের এক অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছে।

সরকারি জায়গা দখল করে একের পর এক অস্থায়ী ঘর তুলে দোকান বসানোর ঘটনায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উত্তর বাজার মসজিদ সংলগ্ন সড়কের পানের আড়ত এলাকায় গিয়ে দেখা যায়, পৌরসভার উদ্যোগে লাগানো ফুটপাতের গাছ উপড়ে ফেলে কাঠ, তক্তা ও ত্রিফল দিয়ে ঘর নির্মাণ চলছে। কোথাও ইতোমধ্যে দোকান সাজিয়ে বেচাকেনাও শুরু হয়ে গেছে, আবার কোথাও চলছে দখল নেওয়ার প্রস্তুতি।

সরেজমিনে রাত সাড়ে ৯টার দিকে দেখা যায়, ফুটপাতের একপাশে কয়েকজন ব্যবসায়ী অস্থায়ী কাঠামো দাঁড় করিয়ে পণ্য বিক্রি করছেন।

অপর পাশে খালেক নামের এক ব্যক্তি কাঠ ও তক্তা দিয়ে ঘর তুলছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই যখন করছে, তখন আমিও করছি। এখানে রুটির দোকান দেবো।
ফুটপাতের সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ কতটা বৈধ! এমন প্রশ্নে তিনি সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

একই সঙ্গে ফুটপাতে লাগানো গাছগুলো কোথায় গেছে! এ প্রশ্নেরও কোনো জবাব দিতে ব্যর্থ হন।

স্থানীয় ব্যবসায়ী মামুন, ফয়সাল ও ভাস্করের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের বেলায় প্রভাবশালী একটি চক্র পরিকল্পিতভাবে ফুটপাত দখল করে আসছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে সড়কের মূল অংশ দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন।

সচেতন মহল মনে করছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই দখল প্রক্রিয়া স্থায়ী রূপ নিতে পারে এবং পুরো বাজার এলাকার ফুটপাতই দখল হয়ে যেতে পারে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেককে একাধিকবার মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

রাতের আঁধারে ফুটপাত দখলের মহোৎসব, লালমোহন উত্তর বাজারে গাছ উপড়ে ঘর নির্মাণ

আপডেট : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬