লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
- আপডেট : ০৪:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছে। বুধবার (১০জুন) ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে বিভাগ, জেলা ও উপজেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।

এতে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া ৪নং ওর্য়াডের আমির আলী চৌকিদার বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ নুরনবীকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়। হাফেজ নুরনবী লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাড়ী বাড়ির আঃ মতিন মিয়ার কৃতি সন্তান। হাফেজ নুরনবী ইমামতিতেই সীমাবদ্ধ নন, সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম।
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় হাফেজ নুরনবী বলেন, আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আমি সামনের দিকে দেশ ও সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছি যেন ইসলামের খেদমত ও মানবসেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
নিউজটি শেয়ার করুন

















