ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

লালমোহনে আনসারদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • আপডেট : ০৭:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। সোমবার দুপুরে লালমোহন থানার উদ্যোগে এই পুরস্কারের আয়োজন করা হয়।লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে এই উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য এবং এলাকার মানুষের কাছে আনসারদের আরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার জন্য এই পুরস্কার প্রদান করার আয়োজন করা হয়েছে। আনসারেরা জনসাধারণের কাছাকাছি থাকে তাই তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলে তারা সামনের দিকে আরো ভালো কাজ করতে উৎসাহ পাবে এবং মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এজন্যেই আনসারদের ভালো কাজের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যাতে সকল আনসারদের মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়।
এছাড়া লালমোহন ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানোর উপর আনসারদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোন এলাকায় যদি আগুন লাগার মতো ঘটনা ঘটে তাহলে আনসারেরা যাতে দ্রুতগতিতে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে।
আগুন নিভানোর প্রশিক্ষণের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভালো কাজ করার জন্য আনসারদেরকে পুরস্কৃত করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। এছাড়া তিনি লালমোহন উপজেলা কর্মরত পুলিশ কনস্টেবলদের মেধাবী সন্তানদেরও পুরস্কৃত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মো: মাসুদসহ লালমোহন থানায় কর্মরত বিভিন্ন পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে আনসারদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার

আপডেট : ০৭:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫