ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি লালমোহনে খাল খননের মাটি রাস্তার পাশে ও খালের পাড়ে ফেলায় জনদুর্ভোগ আপনার সামান্য সহায়তাই পারে একটি শিশুর পঙ্গুত্ব জীবন থেকে ফেরাতে পারে লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন দক্ষিণ আইচায় স্কয়ার গ্রুপের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হসপিটালে ৬ ছাত্রী

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৫:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মাদরাসার ৬ জন ছাত্রী। বুধবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীরা হলো- নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া এবং জিন্নাত। এরা সবাই ওই মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

মাদরাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২ টার দিকে মাদরাসার দশম শ্রেণির ৬জন ছাত্রী দোকান থেকে আমড়ার ভর্তা খায়। এর কিছুক্ষণ পর তাদের বুকে ও পেটে জ্বালাপোড়া শুরু হয়। এরপর একে একে ওই ৬ ছাত্রীই জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। কর্তব্যরত চিকিৎসক ওইসব ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে ৬ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। আমি তাদের শ্বাস কষ্টে ভোগতে দেখেছি, তবে তাদের মাঝে ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ওই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হসপিটালে ৬ ছাত্রী

আপডেট : ০৫:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫