ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৫:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমোহনে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, সাইকেল র‌্যালি ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা ক্যাম্পাসে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিক্লে¬এসএফ) এর সার্বিক সহায়তায় কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত এই কৈশোর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো.শাহ আলম, যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমন, মহিলা বিষয়ক অফিসার কানিজ মার্জিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম। সকাল ১০টায় উন্নয়ন মেলার অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে পৃথক স্টলে সৃজনমূলক উদ্ভাবনী উপস্থাপন করে কিশোর কিশোরীরা। স্টলে জুলাই বিপ্লবের দেওয়ালিকা থেকে শুরু করে, অল্প দামের পুষ্টিকর খাবারের উপকরণ প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ম্যারাথন দৌড় ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় কোস্ট ফাউন্ডেশনের ভোলা সেন্টার ইনচার্জ খোকন চন্দ্র শীল, লালমোহন উপজেলা সমৃদ্ধি কর্মসূচির (কৈশোর ক্লাব) প্রোগ্রাম অফিসার রাবেয়া বেগম অনুষ্ঠান পরিচালনা করেন। বিকেলে সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ও অতিথিরা স্টল পরিদর্শন করে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

আপডেট : ০৫:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫