ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলায় খালের পানিতে ডুবে মোসা. আয়েশা মনি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু আয়েশা মনি ওই এলাকার মো. জুয়েল হাওলাদারের মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসার পাশে খেলছিল আয়েশা মনি। মা ছালমা বেগম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি স্কুলে ছিলেন। এ সময় বাবা জুয়েল হাওলাদার বাসাই ছিলেন। তিনি দেখেন মেয়ে বাসার পাশে খেলছে। এর কিছু সময় পর আয়েশার কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে ওই শিশুর বাবা জুয়েল খালে নামলে তার পায়ের সঙ্গে আয়েশা মনির শরীরের স্পর্শ লাগলে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শরীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশু আয়েশা মনিকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫