ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সংবাদ সম্মেলনে লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত মা দিবসে ভালোবাসার উচ্চারণ মা, এক যাদুকরী শব্দ মাতুয়াইলের আগুন নেভানোর কাজে অংশ নিলেন সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য -ইপ্তি চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ লালমোহনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লালমোহনে গোপন নিয়োগ প্রক্রিয়ায় ৪ জনের এমপিওভুক্তির জন্য আবেদন 

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে উত্তর রহিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রত্যাশী  সিমা বেগম অভিযোগ করে বলেন, ২০২২ সালের ৭ই নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম উত্তর চরভুতা রহিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একজন আয়া নিয়োগ হবে। তখন আমি উক্ত পদে চাকুরী করার জন্য বিজ্ঞপ্তির সকল নিয়ম মেনেই আবেদন করি। কিন্তু আজ পর্যন্ত আমাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। শুনেছি প্রধান শিক্ষক গোপনে নিয়োগ সম্পুর্ন করেছে।

এছাড়াও চাকরি প্রত্যাশী পরিচ্ছন্ন কর্মী হিসেবে মোঃ সোহেল, নৈশ প্রহরী হিসেবে মোঃ জুলহাস, মোঃ মামুন ও মোঃ সোহেল, অফিস সহায়ক পদে মোঃ সাইফুল ইসলাম রনিও একই কথা জানান।

বিশ্বস্থ সূত্রে  জানাযায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে মোঃ নাজিম, অফিস সহায়ক হিসেবে মোঃ জোবায়ের, নৈশ প্রহরী হিসেবে মোঃ শামীম এবং আয়া হিসেবে ময়ফুল বেগমের এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান থেকে অনলাইনে আবেদন করেছেন প্রধান শিক্ষক।

জানাযায়, লালমোহন উপজেলার উত্তর চরভুতা রহিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সৃষ্ট পদে ১ জন পরিচ্ছন্নতাকর্মী, ১ জন নৈশপ্রহরী, সহশিক্ষা চালু থাকায় ১ জন আয়া ও প্রতিষ্ঠানটি মফস্বল এলাকায় হওয়ায় ১ জন অফিস সহায়ক নিয়োগের দেয়ার জন্য ২০২২ সালে ৭ই নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রতিষ্ঠান প্রধান। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন চাওয়া হয়।

সভাপ‌তি আব্দুল হান্নান মিয়া বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামিলীগ সরকারের পতনের পর, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে আগের কমিটি বিলুপ্তি করে দেয়। কিন্তু এর আগে আমি সভাপতি পদে দায়িত্ব পালনকালে ওই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কোন কর্মচারী নিয়োগ দেয়া হয়নি।

প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন এসব অ‌ভিযোগ অস্বীকার করে বলেন, ২০২২ সালে এমপি শাওন এই নিয়োগ দিয়ে গিয়েছে,যখন এমপি শাওন জানলো এরা বিএনপি এর রাজনৈতিক পরিবারের সদস্য তখন তিনি এমপি ও এর জন্য আবেদন করতে নিষেধ করেন।এই জন্য তখন আবেদন করা হয়নি। যার কারনে এখন আবেদন করেছি।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম বলেন,ওই প্রতিষ্ঠান নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করায় মাধ্যমিক অফিস থেকে ফাইলটি ফরওয়ার্ড করে দিয়েছি।

ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার ফজলে গোফরান এ ব্যাপারে বলেন,নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে না হলে আমরা ওই  নিয়োগ  বন্ধ করে দিব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে গোপন নিয়োগ প্রক্রিয়ায় ৪ জনের এমপিওভুক্তির জন্য আবেদন 

আপডেট : ০৭:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫