ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. সামিরা (৭) ও মোসা. সানজিদা আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশুলি এলাকার মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু দু’জন সম্পর্কে আপন চাচাতো বোন। তারা ওই বাড়ির মো. আলাউদ্দিন ও মোসলেহ উদ্দিনের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সানজিদা ও সামিরা মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। এরপর অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরের ঘাটলায় গিয়ে তাদের জামা-কাপড় পড়ে থাকতে দেখে পুকুরে নেমে তাদেরকে খুঁজেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দু’জনকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু সামিরা ও সানজিদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যার জন্য তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

আপডেট : ০৪:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫