ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে হা-মীমের সাফল্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৮১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য দেখিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বুধবার দুপুরে প্রকাশিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে সর্বোচ্চ ২১টি বৃত্তি লাভ করে উপজেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

জানা গেছে, লালমোহন উপজেলায় ট্যালেন্টপুল কোটায় মোট ১৯টি বৃত্তি ছিল। এর মধ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৭টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া সাধারণ কোটায় নির্ধারিত ৪০টি বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১৪টি বৃত্তি লাভ করেছে। এমন অসাধারণ ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে হা-মীমের সাফল্য

আপডেট : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬